আবারও ইতালি ফেরত ফ্লাইটে অধিকাংশ ভারতীয় কোভিড আক্রান্ত

সময় ট্রিবিউন | ৮ জানুয়ারী ২০২২, ২২:৫৭

ছবিঃ সংগৃহীত

মাত্র এক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইতালি থেকে ভারতে আসা একটি ফ্লাইটের বেশির ভাগ যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

শুক্রবার ইতালির রোম থেকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে আসা একটি ফ্লাইটের ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোম থেকে আসা ফ্লাইটে করোনায় আক্রান্ত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিনের জন্য নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ভারতে এখন পর্যন্ত সাড়ে তিন কোটিরও বেশি মানুষের করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৪ লাখ ৮৩ হাজার রোগী মারা গেছেন।

ভারতের কেন্দ্রীয় সরকার জারি করা নতুন এক আদেশে বলেছে, বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীকে এবার থেকে বাধ্যতামূলক সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা