৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ৩ জানুয়ারী ২০২২, ০৫:৩৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-ফাইল ছবি

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আফ্রিকার ইথিওপিয়া, মালি ও গিনির সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) এক বিবৃতিতে জানায়, আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পাদিত আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটিস (এজিওএ) বাণিজ্য প্রকল্প থেকে ইথিওপিয়া, মালি ও গিনির নাম বাদ দেওয়া হয়েছে। নিজেদের জনগণের ওপর এই তিন দেশের সরকারের মানবাধিকার লঙ্ঘন ও অসাংবিধানিক পদক্ষেপের কারণে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। এ ধরনের পদক্ষেপ এজিওএর শর্তের লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ইথিওপিয়ায়, বিশেষত দেশটির উত্তরাঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া গিনি ও মালিতে অসাংবিধানিক উপায়ে সরকার বদলের ঘটনায় চিন্তিত তারা। এসব কারণে দেশ তিনটির সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

তবে শর্ত পূরণ করা সাপেক্ষে দেশ তিনটি আবার বিশেষ এই সুবিধা ফিরে পাওয়ার উপযুক্ত বিবেচিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিলের পর আফ্রিকার তিনটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশ তিনটির সরকারও মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০০০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এজিওএ পাস হয়। এর আওতায় আফ্রিকা মহাদেশের ৩৮টি দেশ মার্কিন বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেয়ে আসছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর