ভারতে আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

সময় ট্রিবিউন | ২৪ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪

ছবিঃ সংগৃহীত

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলা আদালতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে আদালতের তৃতীয় তলার একটি শৌচালয়ে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে শৌচালয়ের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের বিভিন্ন কক্ষের কাচ ভেঙে পড়েছে।

বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলছিল। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে দমকলের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

লুধিয়ানা শহরের কেন্দ্রস্থলে জেলা কমিশনারের অফিসের কাছেই অবস্থিত জেলা আদালত। পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি পাঞ্জাব পুলিশকে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর