স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ উদযাপন ডুডুল

সময় ট্রিবিউন | ২৬ মার্চ ২০২১, ২৩:৪৫

ছবিঃ গুগল ডুডল

বিশ্বের সর্বাধিক ব্যাবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগুল বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ডুডল তৈরি করেছে। গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে আজকের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।

লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফুটে থাকা লাল শাপলা ফুলের অসাধারণ দৃশ্যটি গুগলের হোম পেজে গেলেই চোখে পড়ছে। ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল।

আজকের ডুডলটি সম্পর্কে গুগল তাদের ডুডল পেজে লিখেছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের দেশ আজ স্বাধীনতা দিবস পালন করছে। ৪৯ বছর আগে স্বাধীন হয় দেশটি। এরপর শাপলা ফুল জাতীয় প্রতীক ও ফুল হিসেবে গ্রহণ করে। গুগলের শিল্পকর্মে তাই তুলে ধরা হয়েছে। গুগলের পেজে বাংলাদেশের পতাকার প্রশংসা করে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয়েছে। ৪৩ তম স্বাধীনতা দিবস স্মরণ করে গুগল ২০১৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে প্রথম একটি ডুডল তৈরি করেছিল।

গুগল ডুডল হলো ১৯৯৮ এর পর থেকে গুগলের হোমপেজে লগোটির একটি বিশেষ ও অস্থায়ী পরিবর্তন। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।


গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। গত বছর তৈরি করা ডুডলটিতে লাল বর্ডারের ভেতর সবুজের বুক চিরে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছিল। এর ঠিক ওপরে স্থান পেয়েছিল নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য। এবারের ডুডলটিতেও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিয়েছে গুগুল



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর