মমেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ১৭:০৯

ছবি : ইন্টারনেট

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৪৯ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ গফরগাঁও উপজেলার সিরাজ মিয়া (৫৫), শিরিনা (৫০), ভালুকা উপজেলার মো. আমির আলী (৭০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মো. জান্নাত আলী (৯০)।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়া উপজেলার আয়েশা খাতুন (৭৫), ফুলপুর উপজেলার গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁও উপজেলার নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫) ও টাঙ্গাইল ঘাটাইল উপজেলার শুকুর মাহমুদ (৮০)।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে আরটি পিসিআর টেস্ট ৭৫ এবং এন্টিজেন টেস্ট ৭৪ মোট জনের করোনা ১৪৯ শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২১ দশমিক ০৪ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা