রংপুর বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০২

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ২০:২৮

ছবি : ইন্টারনেট

রংপুর বিভাগে করোনায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জনান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, দিনাজপুরের চারজন, গাইবান্ধার তিনজনসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর একজন করে রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ১১৫ জন, রংপুরের ৮৭ জন, নীলফামারীর ৬৩ জন, পঞ্চগড়ের ৬২ জন, কুড়িগ্রামের ৫৯ জন, গাইবান্ধার ৫৬ জন, ঠাকুরগাঁওয়ের ৩৭ জন ও লালমনিরহাটের ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ৯৫ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৪ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৭৬ জন, রংপুরে ২১২ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৬, নীলফামারীতে ৬৯, পঞ্চগড়ে ৬১, লালমনিরহাটে ৫৬, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধায় ৫০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন।

এখন পর্যন্ত শনাক্ত ৪৫ হাজার ৯২৯ জনের মধ্যে দিনাজপুুরে ১২ হাজার ৯২৫ জন, রংপুরে ১০ হাজার ২০২ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ২৪৩ জন, গাইবান্ধায় ৩ হাজার ৯৫১ জন, নীলফামারীর ৩ হাজার ৭৪১ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৭০০ জন, লালমনিরহাটের ২ হাজার ৩০১ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৮৬৬ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২০ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।q

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর