নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১০২ জনের করোনা শনাক্ত

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ১৭:৫০

প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৭৫ টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের হার ৫৮.২৮ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪৫ জন ও পলাশ উপজেলায় ৫৭ জন।

এ নিয়ে নরসিংদী জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত ৭ হাজার ১৪১ জন, মৃত্যু ৭১ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ১৪১ জনসহ মোট আইসোলেশনমুক্ত ৫ হাজার ২২৩ জন। আজ শনিবার (৩১ জুলাই ) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এসব তথ্য জানান।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪ হাজার ৯ জন, শিবপুর উপজেলায় ৭৭২ জন, পলাশ উপজেলায় ১ হাজার ১৭৬ জন, মনোহরদী উপজেলায় ৩৭০ জন, বেলাব উপজেলায় ৪২৭ জন ও রায়পুরা উপজেলায় ৩৮৭ জন।

বর্তমানে নরসিংদীর কোভিড - ১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৭১ জন ও সন্দেহজনক রোগী ৩৮ জনসহ মোট ১০৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১২ জন ও রেফার্ডকৃত ৪ জন। এছাড়া ২৪ ঘন্টায় ১৩ জন করোনা রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এ পর্যন্ত করোনায় ৭১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৪ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৭ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ৫ জন ও শিবপুর উপজেলায় ৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর