ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার অপারেশন চালু

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ০৬:৪১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোমবার (২৪ মে) থেকে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সন্তানসম্ভবা দরিদ্র পরিবারের নারী ও তাদের পরিবারদের মাঝে স্বস্তি এসেছে।

সোমবার দুপুরে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেয়া উপজেলার ডেফলাই গ্রামের মুক্তা পারভীনের স্বামী নজরুল ইসলাম জানান, তার সন্তানসম্ভবা স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় ইউএইচপিও ডা. জসিম উদ্দিনের নেতৃত্বে একদল চিকিৎসক তার স্ত্রীর সিজার অপারেশন করেন।

তিনি আরও জানান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সিজার করালে প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হতো। যা তাদের পক্ষে সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সুযোগ পেয়ে তিনি ও তার পরিবার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। নবজাতক ও তার মা উভয়ে সুস্থ রয়েছে।

সিজার অপারেশনের সময় উপস্থিত ছিলেন আরএমও ডা. শেখ মনিরুজ্জামান, ডা. সাদিয়া আফরিন, ডা. আশফিয়া, ও ডেন্টাল সার্জন মিনাজ উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডা. জসিম উদ্দিন বলেন, সিভিল সার্জন স্যারের নির্দেশে সিজারিয়ান কার্যক্রম শুরু করলাম। আমি (অ্যানেস্থিসিয়া), ডা. মায়া হোড় (গাইনি কনসালটেন্ট), ডা. মাজেদুর রহমান (সার্জন), প্রথমবারের মতো সিজার অপারেশ শুরু করলাম। সন্তানসম্ভবা কোনো নারী হাসপাতালে ভর্তি হলে প্রথমেই নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করাতে চেষ্টা করা হবে। এক্ষেত্রে নরমাল ডেলিভারিতে ব্যর্থ হলেই কেবল সিজার করা হবে।

জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, অনেকদিন ধরেই শেরপুর সদর হাসপাতালে এ সেবাটি চালু রয়েছে। আজ ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবাটি চালু করা হলো। সরকারিভাবে অভিজ্ঞ গাইনি স্পেশালিস্ট এবং অজ্ঞানবিদ নিযুক্ত হলে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ সেবাটি চালু করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর