করোনায় সারাদেশে টিকা নিয়েছেন ৫৩ লাখের বেশি মানুষ

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২১, ০৫:১৬

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। ফাইল ছবি

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণ টিকাদান শুরুর পর থেকে প্রায় দুই মাসের মাথায় ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আর নিবন্ধন করেছেন ৬৭ লাখ ৪৪ হাজার ৫৬৯ জন। এছাড়াও সোমবার সারাদেশে ৫৬ হাজার ৪৩১ জন মানুষ টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস-এমআইএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এর আগে ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে পাঁচ শতাধিক মানুষকে এই টিকা দেওয়া হয়। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ৯৩১ জনের মাঝে উপসর্গ দেখা দিয়েছে। তবে তাদের কী কী উপসর্গ দেখা দিয়েছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

করোনাভাইরাসের টিকাদানের যে জাতীয় পরিকল্পনা সরকার করেছে, তাতে সারা দেশের ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার কথা।

সোমবার ঢাকা মহানগরে ৪৭টি হাসপাতাল ও টিকা কেন্দ্রে মোট ৬ হাজার ৩৯৪ জন টিকা নিয়েছেন। সবচেয়ে বেশি ১০৯০ জন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৪ হাজার ৪৭৯ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৬ হাজার ৩৬ জন, চট্টগ্রামে ৯ হাজার ৭৮০ জন, রাজশাহীতে ৯ হাজার ৫০৯ জন, রংপুরে ৫ হাজার ৯২ জন, খুলনায় ৭ হাজার ৪৯৮ জন, বরিশালে ১ হাজার ৫১৬ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৫২১ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ টিকার দুটি করে ডোজ নিতে হবে সবাইকে। যারা প্রথম ডোজ নিয়েছেন, আগামী ৮ এপ্রিল থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা