রাবিতে মাটি চুরির ট্রাক্টর উল্টে ১ জন নিহত

সময় ট্রিবিউন | ২৬ এপ্রিল ২০২১, ১৯:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পুকুর খননের মাটি পরিবহনের সময় মাটিবোঝাই ট্রাক্টর উল্টে এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবক মো. মেরাজ (২৮) রাজশাহীর কাটাখালী থানার কিসমত কুখন্ড গ্রামের বাসিন্দা মো. দুলালের ছেলে।

সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মতিহার থানার এসআই ইমরান হোসেন।

এসআই ইমরান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পুকুর খননের মাটি নিয়ে ওই ট্রাক্টরটি ক্যাম্পাসের বাইরে অন্য আরেকটি পুকুর ভরাটের জন্য যাচ্ছিল। ট্রাক্টরটি রাজশাহীর চৌদ্দপাই ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা মেরাজের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় উল্লেখ করে তিনি আরও বলেন, পরিচয় শনাক্তের পর মরদেহ মতিহার থানায় রাখা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে ও টেন্ডারের শর্ত ভেঙে প্রায় একমাস যাবত বিশ্ববিদ্যালয়ের পুকুর খননের মাটি ‘চুরি করে’ বাইরে বিক্রি করে আসছিল, এই কাজের ইজারা পাওয়া দুইটি প্রতিষ্ঠান।

অবশেষে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের উপস্থিতিতে ইজারাদারদের সঙ্গে বৈঠক করে পুকুর খনন ও অবৈধভাবে মাটি পরিবহন বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।

এমন সিদ্ধান্তের পরও সোমবার রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কেটে বাইরে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি কোন ইজারাদার প্রতিষ্ঠানের, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর