২ সপ্তাহ সময় পেলেন শিক্ষিকা ফারহানা

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ২২:২১

ছবিঃ সংগৃহীত

১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে বক্তব্য উপস্থাপনের জন্য অবশেষে ২ সপ্তাহ সময় দিয়েছে তদন্ত কমিটি।

তবে এই সময় ৭ অক্টোবর থেকে ধরা হবে। ২১ অক্টোবর দুপুর ১টায় উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য নতুন সময় বেঁধে দিয়েছে তদন্ত কমিটি। 

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

গত ৩ অক্টোবর ভুক্তভোগী শিক্ষার্থীসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর সাক্ষ্য গ্রহণ করে ৫ সদস্যের তদন্ত কমিটি। সেদিন দুপুর ১২টায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত না হয়ে ১৪ দিনের সময় প্রার্থনা করেন। তদন্ত কমিটি তাকে ৩ দিনের সময় দেয়। কিন্তু তিন দিন পরেও তিনি উপস্থিত না হয়ে আবারও ই-মেইলের মাধ্যমে ২সপ্তাহের সময় চান। তদন্ত কমিটি এতদিন তাকে সময় না দেওয়ার পক্ষে ছিল। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা