কারাগার থেকে পরীক্ষা দিচ্ছে জবির ২ শিক্ষার্থী

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৯ অক্টোবর ২০২১, ১৮:৩১

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২তম ব্যাচের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের দুই শিক্ষার্থী ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ২ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। তিনি বলেন, কারাগারে পরীক্ষা নেওয়ার বিষয়ে নিয়ম আছে। শিক্ষার্থীদের আবেদনের পরে কোর্টের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরীক্ষা নেয়া হয়েছে।

শিক্ষার্থী দু’জন হলেন- মাছুদুর রহমান ও আতিকুর রহমান। তারা ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষা কারাগার থেকে অংশগ্রহণ করেছেন।

পরীক্ষা নেয়ার বিষয়ে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, এ বছরের মার্চ মাসে আমাদের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের দু’জন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। কারাগারেই তাদের সব লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

দুই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা ব্যবস্থা করা হয় বলেও জানান কামরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব