শিক্ষার্থীদের চুল কাটায় শিক্ষক ফারহানার শাস্তি চায় অভিভাবক ফোরাম

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ০৪:২৩

ফারহানা ইয়াসমিন বাতেন। ছবি- সময় ট্রিবিউন  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক  ফারহানা ইয়াসমিন বাতেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক আলহাজ মো. সেলিম উদ্দিন বুধবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এমন ন্যক্কারজনক আচরণ নিন্দনীয়। সামগ্রিকভাবে দেশের বিশ্ববিদ্যালগুলোতে যে দুর্বৃত্তপনা, অগণতান্ত্রিক সংস্কৃতি ও প্রশাসনের অবাধ স্বেচ্ছাচারিতার সংস্কৃতি তৈরি হয়েছে তারই বহিঃপ্রকাশ এ ঘটনা।

তারা বলেন, দেশের কোনো আইনে শিক্ষার্থীর চুল কিংবা পরিচ্ছদের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি। অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

গত রোববার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এক শিক্ষিকার  বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষার হলে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন তার ওপর অর্পিত তিন পদ থেকে পদত্যাগ করেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্যপদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা