অনলাইন পরীক্ষা থেকে লিভ নিয়ে জানালেন 'মা আর নেই'

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

ফাইল ছবি

অন্যান্য শিক্ষার্থীদের মতো অনলাইন পরীক্ষায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র রাজীব মোহাম্মদ।

মায়ের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে পরিদর্শকের কাছে লিভ নেওয়ার অনুমতি চাইলেন রাজীব। এক মিনিট পর লিভ নেওয়ার অনুমতি দিলে চাপা কান্না শব্দে কথা ভেসে আসে মা আর নেই।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এমন করুণ অবস্থার মুখোমুখি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

রাজীবের সহপাঠী শরীফ মিয়া ফেসবুকে লিখেন, অনলাইন পরীক্ষা চলছিল।প্রায় ৩০ মিনিট অতিক্রান্ত হয়েছে এমন অবস্থায়, একটা কান্নার শব্দ পেলাম। ডিসপ্লেতে তাকিয়ে দেখি বন্ধু মোহাম্মাদ রাজিব এর চোখে পানি। বলতেছে, ম্যাম, ম্যাম....., ম্যাম, আমি কি লীভ নিতে পারি! আমি একটু যাই! আমার মায়ের একটু সমস্যা হয়েছে। এক মিনিট পর লীভ নেওয়ার অনুমতি পেল সে।
এইতো কিছুক্ষণ আগে শুনলাম তার মা আর ইহজগতে নেই! আল্লাহ উনাকে মাগফিরাত দান করে জান্নাত বাসী করুন।

শারমিন সিমি লিখেন, মৃত্যু কত নিষ্ঠুর! রাজীবের মায়ের মৃত্যুতে পুরো ইংরেজি বিভাগে নেমে এসেছে শোকের ছায়া। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিতে দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর