কলেজের নাম থেকে ‘বিশ্ববিদ্যালয়’ সরানোর নির্দেশ

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো-ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দ প্রত্যাহারের জন্য আগামী ১৫ দিন সময় দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আদেশে নিজেদের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে এই নির্দেশনা দিয়েছে।

আদেশে অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটকে নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ জুড়ে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি সাইনবোর্ড, ব্যানার, প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থি।

প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি বাদ দিয়ে তা জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাতেও বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব