হল খোলার বিষয়ে যেসব নির্দেশনা দিল জাবি প্রশাসন

সময় ট্রিবিউন | ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

আবাসিক হল খোলার পর শিক্ষার্থীদের ১৫ দিনের কোয়ারেন্টিন মানতে হবে বলে নির্দেশনা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

এ সময় সশরীরে কোনো ক্লাস-পরীক্ষা হবে না। হলগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বাস্তবায়নে থাকবে আবাসিক শিক্ষকদের পর্যবেক্ষণ কমিটি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।

কোয়ারেন্টিন সম্পর্কে তিনি জানান, শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলা থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসার সময় করোনা সংক্রমিত হতে পারে। এই সতর্কতা থেকে কোয়ারেন্টিন ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ কাজে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা বাইরে বের হতে পারবে।

হলে গণরুম থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মুজিবুর জানান, যাদের পড়াশুনা শেষ তারা হলে উঠতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ৪৩ ব্যাচ বা তার ঊর্ধ্বের ব্যাচের কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেওয়া হবে না। তাহলে হলে আর গণরুমের প্রয়োজন হবে না। হল কার্ড দেখে দেখে হলে উঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর