বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি

জবি প্রতিনিধি | ২০ এপ্রিল ২০২১, ২১:৫১

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তামজিদ রাফি এর বাবা করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। উনাকে দ্রুত আইসিইউতে নেয়ার নির্দেশনা দিয়েছে চিকিৎসকগণ। তার বাবার এই চিকিৎসার খরচ যোগাতে সকলের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন রাফি ও তার বন্ধুরা। জানা যায়, রাফির বাবা বেশ কয়েকদিন যাবত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে ভর্তি আছেন।

তিনি দীর্ঘ ৮/৯ বছর ধরে হার্টের সমস্যায় ভুগতেছেন। বর্তমানে উনার ফুসফুস ৫০% নষ্ট হয়ে গেছে। তাঁকে ২৪ ঘন্টা অক্সিজেন দিয়ে রেখেছে।ডাক্তার রাফির বাবাকে দ্রুত ICU তে নিতে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায়, উনার জরুরি উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু রাফির পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। যা টাকা ছিল বাবার চিকিৎসার পিছনে এতদিন খরচ হয়ে গিয়েছে। বলা বাহুল্য ওই শিক্ষার্থীর মা ও কিছুদিন আগে করোনায় অনেকদিন অসুস্থ ছিলেন। বর্তমানে মোঃ তামজিদ রাফি তার বাবার উন্নত চিকিৎসার জন্য সকলের একান্ত সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে। রাফি তার বাবার চিকিৎসার জন্য সকলের কাছে অনুরোধ করে বলেন, "অভাবের সংসারে বাবার চিকিৎসার ব্যায় বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের কাছে আমার অসুস্থ বাবার চিকিৎসার জন্য সাহায্য চাই। আপনারা সকলে সহযোগিতা করলে আমি আমার বাবাকে আবার বাবা বলে ডাকতে পারবো।

এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া বাবার চিকিৎসা করানো সম্ভব না। এখন আপনাদের সাহায্যই আমার অসুস্থ বাবার চিকিৎসার শেষ ভরসা।" এ ব্যাপারে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মোঃ নূরে আলম আবদুল্লাহ বলেন, "এই ব্যাপারে আমি অবগত আছি। শিক্ষার্থীর পরিবার আমাকে বলেছিলো ঢাকায় বেড ম্যানেজ করে দিতে, কিন্তু আপনারা জানেন বেড পাওয়াই মুশকিল, আমার আত্মীয়ের জন্যও কোনো বেড খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাছাড়া ওর পরিবারের আর্থিক সহযোগিতার বিষয়টাও জানি। আমরা নিজেরাও চেষ্টা করছি সমস্যা যতটুকু সমাধান করা যায়।"

শিক্ষার্থী মোঃ তামজিদ রাফির সাথে যোগাযোগের মাধ্যম:

মোবাইলঃ 01852059425 বিকাশঃ 01852059425 নগদঃ 01852059425 রকেটঃ 017375969091



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা