মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ববি ছাত্রলীগের বিক্ষোভ

ববি প্রতিনিধি | ২২ আগষ্ট ২০২১, ০২:৩৬

ছবি : সময় ট্রিবিউন

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র, আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ক্যাম্পাসের সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় সমাবেশ বক্তারা দাবি তোলেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল জেলা ও মহানগরীর আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে পুরো বিষয়টির একটি স্বচ্ছ তদন্ত সাপেক্ষে আসল ঘটনা সামনে আনতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

সমাবেশে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত, সৈয়দ রুম্মান, রিয়াজ উদ্দিন, সৈয়দ জিসান আহমেদ ও রাজিন তাহমিদ সহ অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা