করোনায় ইবি অধ্যাপকের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ১৯:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদার-ফাইল ছবি

অতিমারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদার (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দিনগত রাত ১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্ত্রী ও বিভাগের সহকারি অধ্যাপক মাকসুদা আক্তার মুনিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অধ্যাপক আকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের আবাসিকে অবস্থানকালে সপরিবারে করোনায় আক্রান্ত হন। পরে গত ১৫ই জুলাই সপরিবারে ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় ভর্তি হন। সেখানে তাকে কিছুদিন আইসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৫ই জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরদিন ২৬শে জুলাই তাঁর স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থা উন্নতি হলে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসাই ফেরেন। ওই দিন রাত ১টার দিকে অধ্যাপক আকরাম হোসেন মারা যান।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি, প্রো-ভিসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতি, আইন অনুষদ, জিয়া পরিষদ ও ইবিসাস সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনগুলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা