কুবি'র ২ শিক্ষকের প্রতি অবিচারে জবি প্রেসক্লাবের নিন্দা

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ৫ জুলাই ২০২১, ০০:১৬

গণমাধ্যমে তথ্য দেওয়ার 'অপরাধে' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এবং একই বিভাগের শিক্ষক কাজী আনিছুল ইসলামের পদোন্নতি স্থগিত করার তীব্র নিন্দা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন "জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব" এর নেতৃবৃন্দ।

রবিবার (৪ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেক এবং সাধারণ সম্পাদক জগেশ রায় যৌথ বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।

জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেক বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এ ধরণের সিদ্ধান্ত অন্যায়কে প্রশ্রয় দান করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ। এছাড়াও এ সিদ্ধান্ত শিক্ষকসমাজ ও গণমাধ্যমের জন্য অপমানজনক।

সাধারণ সম্পাদক জগেশ রায় বলেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে। কুবি প্রশাসনকে এ ধরণের সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ভর্তি পরীক্ষা অংশগ্রহণ না করেও ১২ তম স্থান দখল করা বিস্ময়কর যা ভর্তি কমিটির গাফিলতি আর দায়িত্বে অবহেলার সুস্পষ্ট প্রমাণ। এধরণের গর্হিত কাজের শাস্তি দাবি করেন তারা।

প্রসঙ্গত, গত ২৭ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর নাম মেধা তালিকায় আসার তথ্য গণমাধ্যমকে সরবরাহের অভিযোগে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়। পাশাপাশি একই বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলামকে আগের সিন্ডিকেটে পদোন্নতি দিয়ে পরের সিন্ডিকেটে আবার তা স্থগিত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা