খুবির শিক্ষক-কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ২০ জন

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ০৩:১৫

ছবি : ইন্টারনেট

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অন্তত ৮ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বর্তমানে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পরিবার করোনায় আক্রান্ত বলে জানা গেছে। এর আগে অন্তত এক ডজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ার পর এখন সুস্থ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর এস এম আব্দুল আওয়াল, উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান মিজু ও তার পরিবার, সেকশন অফিসার নাসির জাহাঙ্গীর, উপ-রেজিস্ট্রার মঈনুল ইসলামের স্ত্রী, সেকশন অফিসার শফিকুল ইসলাম, স্টোর শাখার সেকশন অফিসার শাহরিয়ার সুমনের পরিবার, ল্যাব অঅ্যাসিস্ট্যান্ট উজ্জ্বল কুন্ডু, ভাস্কর্য ডিসিপ্লিনের অফিস সহকারী লাভলু করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের কর্মচারী রিপনসহ বেশ কয়েকজন জ্বরে ভুগছেন বলে জানা গেছে।

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিপন বলেন, আমাদের কর্মকর্তাদের মাঝে কয়েকজন করোনায় আক্রান্ত বলে খবর পেয়েছি। এর মধ্যে সেকশন অফিসার নাসির জাহাঙ্গীরের অবস্থা বেশ জটিল বলে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আর্থিকভাবে তাকে সহযোগিতা করেছি এবং সার্বিক পরিস্থিতিতে তার পাশে রয়েছি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্তের বিষয় সম্পর্কে জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে মিটিংয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর