পুলিশের এসআই হলেন হাবিপ্রবির ২৯ শিক্ষার্থী

সময় ট্রিবিউন | ১৭ জুন ২০২১, ০২:৩০

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ৩৮ তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৯ জন সাবেক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই পদে সদ্য নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম

সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

অনুভূতি জানতে চাইলে এসআই পদে সদ্য নিয়োগপ্রাপ্ত হাবিপ্রবির ১৪ তম ব্যাচের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম বলেন, নিজের মেধাকে দেশে এবং জনগনের সেবক হিসেবে প্রয়োগের আদর্শ প্লাটফর্ম এবং পেশা হলো বাংলাদেশ পুলিশ। তবে বাংলাদেশ পুলিশ আমার কাছে শুধুমাত্র একটি পেশা না বরং প্যাশন। সেদিক থেকে আমি যেহেতু আমার প্যাশনের জায়গায় আসতে পেরেছি এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আমাদের বুনিয়াদি প্রশিক্ষণ হয় রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে। ভোর ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পিটি, প্যারেড, ল-ক্লাস, বিভিন্ন ক্লাব এ্যাকটিভিটি, ফায়ারিং, অবস্টাকল,এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, সম্মানিত সিনিয়রদের দিকনির্দেশনা ইত্যাদি থেকে নিজেকে গড়ে তুলেছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমার এই সাফল্যের জন্য আমার বাবা, মা এবং আমার প্রিয় ক্যাম্পাস হাবিপ্রবির শিক্ষক-শিক্ষিকাদের কাছে আমি চির ঋণী।

উল্লেখ্য, সদ্য নিয়োগ পাওয়া এসব পুলিশ কর্মকর্তারা ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু করে। এবারে ট্রেনিং প্রাপ্ত হয় মোট ১২৩১ জন শিক্ষার্থী। সোমবার আনুষ্ঠিতভাবে তাদের এক বছরের প্রশিক্ষন শেষ হয়েছে।

রাজশাহীর সারদায় এসআইদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজিগণ, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা এবং আমন্ত্রিত অতিথিরা ‌উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর