শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২১, ২১:৫৪

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ছবি: ফাইল

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষা যদি না হয় তারপরও পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না। কারণ আপনি যদি পিছিয়ে পড়েন পরবর্তী ক্লাসে আপনি কিছুই বুঝতে পারবেন না।

দীপু মনি বলেন, আমরা যদি দেখি করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না তবে আমরা বিকল্প ব্যবস্থার কথাও চিন্তাভাবনা করছি।

কী বিকল্প চিন্তা জানতে চাইলে তিনি বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বলবো না যে পরীক্ষা হবে না। যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে এসাইনমেন্ট এর পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যায়ন এর বিকল্প নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

দীপু মনি আরো বলেন, চীনের টিকা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে। প্রথমে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদেরকে করোনা টিকা দেয়া হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমানে ভয়ঙ্কর ভিডিও গেমস, মাদক ও কিশোর গ্যাংয়ে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে৷ এ বিষয়গুলো অবশ্যই বাবা-মায়েদেরই দেখতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা