শিক্ষামন্ত্রীও একবছর ছুটিতে গেলে দেশের কি ক্ষতি হবে? প্রশ্ন মিলনের

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ২৩:০৯

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিল

শিক্ষার্থীদের এক বছর পরীক্ষা না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের  সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি।’

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন পাল্টা প্রশ্ন তুলেছেন, তাহলে শিক্ষামন্ত্রীও এক বছর ছুটিতে গেলে দেশের কী ক্ষতি হবে? 

রোববার বিকেলে রেডিও তেহরানকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন করোনার চেয়ে  নির্বাচন  গুরুত্বপূর্ণ। তাহলে জাতির জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ কেন নয়? আসলে ক্ষমতাসীনেরা চাচ্ছে জাতিকে অশিক্ষিত রাখতে। 

এসময় করোনা মহামারীর মাঝেও বিভিন্ন দেশে কিভাবে ক্লাস-পরীক্ষা পরিচালনা করা হচ্ছে তা অনুসরণের পরামর্শ দেন এ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী।   

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না, ভুল পথে যাবেন না। নিজেরা নিজেদের বাড়িতে সুস্থ থাকার চেষ্টা করুন, মানসিকভাবে সুস্থ থাকার জন্য কাজ করুন, কোনো খারাপ কিছুতে নিজেদের জড়িয়ে ফেলবেন না। ভয়ের কোনো কারণ নেই, পরীক্ষা দিতে হবে কিনা সেটি পরের কথা। আমরা চাই আমাদের সন্তানরা সুস্থ থাকুক। পরীক্ষা এক বছর না দিলে জীবনে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা