জুনের শেষে স্বশরীরে পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ০১:০১

ছবি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জুনের শেষ দিকে স্বশরীরে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। সরকারের কাছে অনুমতি চাওয়া সাপেক্ষে চূড়ান্তভাবে ১৫ জুনের মধ্যে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাধিক ডিনের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় খুলা ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কি করা যায় সেসব বিষয়ে কথা বলার জন্য আজ মিটিং হয়েছে। মিটিং এ প্রাথমিক একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে কথা বলে তাদের থেকে পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্ত মোতাবেক ৩০ মে এর পর সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়াদ বাড়ালে পরবর্তীতে আমরা চেয়ারম্যানদের সাথে মিটিং (৭ জুনের মধ্যে) করবো। মিটিং এর পর আগামী ১৫ জুনের মধ্যে সরকার/মন্ত্রণালয়ে যুক্তি সাপেক্ষে অনুমতি চেয়ে পরীক্ষা নেয়ার আবেদন করবো।

ডিনরা আরো জানায়, ইতিপূর্বে নেয়া অনার্স মাস্টার্স পরীক্ষার মতোই স্বাস্থ্যবিধি মেনে পরিকল্পনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উপাচার্য বলেন, জুন এর শেষ দিকে স্বশরীরে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে (সরকারের কাছে অনুমতি চাওয়া হবে)। চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ জুনের মধ্যে জানিয়ে দেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর