আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা: মানতে হবে নতুন নির্দেশনা

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ২১:২৩

ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (২ এপ্রিল) সারাদেশে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

এ ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বুধবার ডিএমপি সদর দপ্তরে মেডিকেল ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে একটি সমন্বয় সভা করেন। সভায় কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে সব নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পাশাপাশি মহামারী নিয়ন্ত্রণে সরকার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর নির্দেশনা দেওয়ায় পরীক্ষার হলে সকাল ৮টার মধ্যে অবস্থান করতে হবে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে। ঢাকায় ৪৭ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

নির্দেশনাগুলো হলো-

১.পরীক্ষার্থীদের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।

২.সবক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৩.পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে সাবান দিয়ে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজ করতে হবে।

৪.কেন্দ্রের আশপাশে গাড়ি রাখা যাবে না।

৫.অভিভাবকরা কেন্দ্রের কাছে অবস্থান করতে পারবেন না।

৬.ফটোকপিয়ার, কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিংয়ের দোকান পরীক্ষার আগের দিন রাত ৮টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা