দুই লাখ শিক্ষকের কাউন্সেলিং শুরু: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৮

সংগৃহীত

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিংয়ের জন্য মাধ্যমিক পর্যায়ের দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রথম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার মধ্যে মানুষের জীবনে হতাশা তৈরি হয়েছে। আমরা মাধ্যমিক পর্যায়ের দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। আমরা চাই প্রতিটি বিদ্যালয়ে দুজন শিক্ষক কাউন্সেলিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। তারা শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, হতাশা নিয়ে পরামর্শ দেবেন।

সম্প্রতি আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় বলা হয়, চলতি বছরের প্রথম আট মাসে গড়ে ৪৫ করে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিগত আট মাসে আত্মহননকারী শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি স্কুলগামী শিক্ষার্থী। এদের মধ্যে ৩২ দশমিক ৯৯ শতাংশ পুরুষ এবং ৬৭ দশমিক শূন্য ১ শতাংশ নারী শিক্ষার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর