নোবিপ্রবি'র পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান মিম্মা তাবাসসুম

নোবিপ্রবি প্রতিনিধি | ৩ মে ২০২১, ২১:৩০

মিম্মা তাবাসসুম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক মিম্মা তাবাসসুম। আগামী ৩ (তিন) বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দায়িত্ব পাওয়ার অনুভূতি ও বিভাগ নিয়ে পরিকল্পনা সম্পর্কে নব নিযুক্ত চেয়ারম্যান মিম্মা তাবাসসুম বলেন, সাধারণত বিভাগের চেয়ারম্যান একটি রুটিন ওয়ার্ক দায়িত্ব। চেয়ারম্যান হিসেবে বিভাগের সকল সম্মানিত শিক্ষক মন্ডলিকে নিয়ে আগামী দিনগুলোতে যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। পরিসংখ্যান বিভাগকে আরো বেশি গবেষণামুখী করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব।

উল্লেখ্য, মিম্মা তাবাসসুম রাজধানী ঢাকার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর