জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন বাগেরহাটের জিনিয়া

সময় ট্রিবিউন | ৩ জানুয়ারী ২০২২, ০৭:৫২

জিনিয়া আফ্রিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাগেরহাটের চিতলমারীর কৃতি সন্তান জিনিয়া আফ্রিন।

জিনিয়া আফ্রিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মোল্লা আলম কবিরের সুযোগ্য কন্যা। ছোট থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী জিনিয়া। জিনিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী।

জিনিয়া আফ্রিন সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চিতলমারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাবেক সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রবিন হীরা, শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু তালেব মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সীসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জিনিয়া আফ্রিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সোনার বাংলা গড়তে আমাদের কাজ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে নিতে আমরা একতাবদ্ধ। আমার জন্য সকলে দোয়া করবেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর