দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১১৬৪৭ জন

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ১৯:১৬

এক বছরে (গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ১১ হাজার ৬৪৭ জন। কোটিপতি বৃদ্ধির সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর সময় দেশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কোটিপতির সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫ জন। আর চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ২৭২ জনে। করোনাকালীন এক বছরে কোটিপতি বেড়েছে ১১ হাজার ৬৪৭ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ সময়ে অর্থাৎ ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের মার্চ পর‌্যন্ত এক বছরে দেশে কোটিপতি বেড়েছিল ৬ হাজার ৩৪৯ জন। পরের বছর এসে তা একলাফে দ্বিগুণ হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, এক কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকার আমানতকারীর সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। চলতি বছরের মার্চে ১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকার আমানতকারী হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ২২৯টিতে। আগের বছর মার্চে যা ছিল ৬৪ হাজার ৭২৬টি। এক বছরের ব্যবধানে ১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকার হিসাব বেড়েছে ৩ হাজার ১৫৬টি।

একই সময়ে ৫ কোটি ১ টাকা থেকে ১০ কোটি টাকা পর‌্যন্ত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৯টিতে। ১০ কোটি ১ টাকা থেকে ১৫ কোটি টাকা পর‌্যন্ত আমানতের অ্যাকাউন্টের পরিমাণ ৩৪৪৬টি। ১৫ কোটি ১ টাকা থেকে ২০ কোটি টাকা আমানতের অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৬৯৩টি। ২০ কোটি ১ টাকা থেকে ২৫ কোটি টাকা আমানতের অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৮১টি। ২৫ কোটি ১ টাকা থেকে ৩০ কোটি টাকা আমানতের অ্যাকাউন্টের সংখ্যা ৭৬৬টি। ৩০ কোটি ১ টাকা থেকে ৩৫ কোটি টাকা আমানতের অ্যাকাউন্টের সংখ্যা ৩৮৮টি। ৩৫ কোটি ১ টাকা থেকে ৪০ কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা ২৯৬টি। ৪০ কোটি ১ টাকা থেকে ৫০ কোটি টাকা আমানতের অ্যাকাউন্টের সংখ্যা ৫০৪টি। ৫০ কোটি টাকার বেশি আমানতধারী অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৩৭০টি।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে ১১ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৩৩৭টি অ্যাকাউন্টে জমা আমানতের পরিমাণ ১৩ লাখ ৮৪ হাজার ৩২৫ কোটি টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর