সর্বোচ্চ ১৯৫ টাকায় ব্রয়লার বেচবে চার বড় কোম্পানি

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ মার্চ ২০২৩, ০০:১১

সংগৃহীত

রমজান মাসে খামার থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবে বলে জানিয়েছে দেশের সবচেয়ে চারটি বড় মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই চার কোম্পানি হলো কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। 

আজ বৃহস্পতিবার |(২৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে পোলট্রি খাতের চার প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দেশের সবচেয়ে বড় চারটি মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, তারা রমজান মাসে তাদের খামার থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০–১৯৫ টাকায় বিক্রি করবে। 'বিগ ফোর' হিসেবে পরিচিত এই চার প্রতিষ্ঠানকে তলব করে বাজারে পোলট্রির (ব্রয়লার মুরগি) 'অযৌক্তিক' মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলোচনার পর ওই চার কোম্পানি ব্রয়লারের দাম নিয়ে তাদের সিদ্ধান্ত জানায়।

কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান বলেন, আজকের আলোচনা দরকার ছিল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। ওনাদের কাছে অনেক তথ্য ছিল না, আবার আমরাও জানতাম না। এখন আলোচনার পরে সিদ্ধান্তে আসতে পেরেছি। এখন থেকে আমরা ফার্মের ফটক থেকে ১৯০-১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি পাইকারিতে বিক্রি করব। আমরা এখানে উপস্থিত সবাই পবিত্র রমজানের জন্য এই দামে বিক্রি করব।

আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান বলেন, গত বছর থেকে এই সময়ে ভুট্টা ও সয়াবিনের দাম সর্বোচ্চ ১৩০ শতাংশের বেশি বেড়েছে। এরপরও পবিত্র রমজানের জন্য আমরা ব্যবসার ক্ষতি করে হলেও আজকে নির্ধারিত দামে ব্রয়লার বিক্রি করব। উল্লেখ্য, ভুট্টা ও সয়াবিন পোলট্রি খামারে মুরগির খাদ্য তৈরির অন্যতম উপাদান।

এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সব ধরনের লাভ করার পরও ঢাকার বাজারে ৫০-৬০ টাকা অতিরিক্ত দামে মুরগি বিক্রি হচ্ছে। সারা দেশে আজকে ফার্ম থেকে প্রতি কেজি ২২০-২৩০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে। এতে বাজার চড়ে আছে। তবে আজ কোম্পানিগুলোর সঙ্গে বসে আমরা একটা জায়গায় এসেছি, তাতে আশা করি বাজারে দাম কমে আসবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার সরকারি সংস্থাটির পক্ষ থেকে এক চিঠিতে আজ বেলা দেড়টায় ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে প্রয়োজনীয় প্রমাণসহ সশরীর উপস্থিত হয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মুরগির 'অযৌক্তিক' দামের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছিল অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের চিঠিতে বলা হয়, গতকাল রাজধানীতে বাজার তদারককালে নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ২১৫ থেকে ২২৫ টাকার মধ্যে মুরগি বিক্রির তথ্য পেয়েছে অধিদপ্তর।

গতকাল বাজার তদারকিতে ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা