জাইকা তহবিলের ঋণ পাওয়ার শর্ত ছাড়

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৪

সংগৃহীত

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে পরিচালিত টু-স্টেপ লোন (টিএসএল) তহবিল থেকে ঋণ পাওয়ার শর্ত ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, যেসব কোম্পানি গত বছর জাপানে এক লাখ ডলার পরিমাণের পণ্য রপ্তানি করেছে তারা ৫ শতাংশ সুদ হারে ঋণ পাবে। আগে এই পরিমাণ ছিল ১০ লাখ ডলার। একইভাবে বাংলাদেশে অবস্থিত যেসব জাপানি কোম্পানি গত এক বছরে বাংলাদেশে এক লাখ ডলার বিনিয়োগ করেছে তারাও ৫ শতাংশ সুদে ঋণ পাবে। এই বিনিয়োগের পরিমাণ আগে ছিল ১০ লাখ ডলার। জাইকার অর্থায়নে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (এফডিআইপিপি) তহবিলের আওতায় কেবল জাপানে রপ্তানিকারক কোম্পানিগুলোর এ সুবিধা পাবে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ উৎসাহিত করতে ২০১৭ সালে ৭০৩ কোটি জাপানি ইয়েন (৪৬১ কোটি টাকা) নিয়ে এই তহবিলের যাত্রা শুরু হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে পরিচালিত টু-স্টেপ লোন (টিএসএল) তহবিল থেকে শুধুমাত্র শতভাগ জাপানি প্রতিষ্ঠান, জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান ও জাপানে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি করে এমন বাংলাদেশি প্রতিষ্ঠান ঋণ নেওয়ার সুযোগ পেয়ে থাকে।

বাংলাদেশ সরকারকে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ সুদে এ তহবিল দিয়েছে জাইকা। এখান থেকে বাংলাদেশ ব্যাংক চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ১ দশমিক ৫ শতাংশ সুদে অর্থায়ন করে। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহককে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর