গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরে সড়কে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
শান্তিনগরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
বেলা ১২ টার কিছু সময় আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক আটকিয়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: