সারাদেশের সব গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকর করার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ করেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, হাফ পাসের দাবি নিয়ে আমরা কয়েকদিন ধরে আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই। বাসে ‘হাফ ভাড়া’ বাস্তবায়ন না হওয়ায় তারা রাস্তায় নেমেছি।
অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: