বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ০৫:১০

ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে শুক্রবার সকালে দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে। এরপর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট হতে বিমানে ওঠা এম এইচ শিবলী নামের যাত্রীকে অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে বের হয়ে যাওয়ার পর

তাকে শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রীর কাছে স্বর্ণ থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন। পরে তার লাগেজ স্ক্যানিং করে তার ভেতরে ছোট কাগজের ব্যাগে কালো স্কচটেপ দিয়ে ঢাকা দুটি বান্ডিল পাওয়া যায়। বান্ডিল দুটি খুলে তার মধ্যে ২ কেজি ৯৭ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দারা জানান, এছাড়া বৃহস্পতিবার বিমানবন্দরের সি শিফটের কাস্টমস গোয়েন্দা দল দুবাই থেকে আগত যাত্রী রাকিবুল হাসানের দেহ তল্লাশি করে প্যান্টের ওয়েস্ট ব্যান্ড থেকে ৫২৫ গ্রাম পেস্ট করা স্বর্ণ ও ২৩২ গ্রামের দুটি স্বর্ণের বার ও ৯৮ গ্রামের বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ মোট ৮৫৫ গ্রাম স্বর্ণ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ হাজার টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা