গণ অধিকার পরিষদ জঙ্গি সন্ত্রাসী সংগঠন : মুক্তিযুদ্ধ মঞ্চ

সময় ট্রিবিউন | ২৭ অক্টোবর ২০২১, ০৩:২০

ছবিঃ সংগৃহীত

আত্মপ্রকাশের দিনেই গণ অধিকার পরিষদকে ‘জঙ্গি, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে আধঘণ্টার জন্য রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, বাংলামোটর, সায়েন্স ল্যাব ও টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট৷ একই সঙ্গে সাম্প্রদায়িক হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলে রেজা কিবরিয়া ও নুরুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় সুস্পষ্ট প্রমাণসহ নুরুল হকের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। রেজা কিবরিয়া ও নুরুল হকের প্রত্যক্ষ মদদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের জে এম সেন পূজামণ্ডপে হামলা চালিয়ে দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসকে উসকে দিয়েছিল। এটিসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অপরাধে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন গণ অধিকার পরিষদ এবং ছাত্র ও যুব অধিকার পরিষদকে নিষিদ্ধ করাসহ হামলার মদদদাতা রেজা কিবরিয়া ও নুরুল হক গংদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা