রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
রোববার (১০ অক্টোবর) বিকেল ৪টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ নম্বর বেইলি রোডে ইনফিনিটি মেগামলের পাশে একটি রেস্টুরেন্টের পাইপলাইনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ৫টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।
আপনার মূল্যবান মতামত দিন: