মিরপুর চিড়িয়াখানার পাশ থেকে মর্টার শেল উদ্ধার

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ১৯:৩৬

মর্টার শেলটি উদ্ধার করে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল-ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের পাশ থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার সকালে শেলটি উদ্ধার করে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল।

র‍্যাব জানায়, সড়কের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়।

র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের মেজর মশিউর রহমান জানান, চিড়িয়াখানা সড়কের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। একপর্যায়ে মাটির দুই থেকে আড়াই ফুট গভীরে শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান। পরে বাড়ির মালিক বিষয়টি র‍্যাবকে জানান। খবর পেয়ে র‍্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা মর্টার শেলটি উদ্ধার করেন।

তিনি বলেন, এটি অনেক আগের একটি মর্টার শেল। এলাকা ঘিরে রাখা হয়েছে। মাটির নিচে আরও মর্টার শেল আছে কি না, তা মেটাল ডিটেক্টর দিয়ে দেখা হচ্ছে।

মেজর মশিউর রহমান জানান, উদ্ধার করা মর্টার শেলটি আজ দুপুরের দিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব