এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২১, ১৯:০৩

ছবিঃ সংগৃহীত

প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাজির করার উদ্দেশ্যে গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা