বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হামিদুজ্জামান রবি আর নেই

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৯

হামিদুজ্জামান রবি-ফাইল ছবি

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার রাতে মরহুমকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে সাংবাদিক হামিদুজ্জামান রবির বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।

হামিদুজ্জামান রবির ছেলে সাকিব প্রত্যয় জানান, তার বাবার অক্সিজেন লেভেল উদ্বেগজনকভাবে নিচে নেমে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হামিদুজ্জামান রবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ । তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হামিদুজ্জামান রবি বাসসের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালনের পাশপাশি সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন। তিনি ২০০৮ সালে বাসস থেকে অবসর গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (১ অক্টোবর) বাদ আসর ধানমন্ডিস্থ বাসভবনে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর