অভিজাত এলাকায় গাড়ি চালালে 'এক্সট্রা চার্জ' ধরা হবে: আতিক

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:০২

সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকায় গাড়ি চালালে ‘এক্সট্রা চার্জ’ দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে এক পদযাত্রা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে এ পদযাত্রার আয়োজন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।

মেয়র বলেন, রাজধানীতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে গেছে। রাস্তায় বের হলে গাড়ি আর গাড়ি। শ্যুটিংক্লাব থেকে গুলশান-১, গুলশান-১ থেকে গুলশান-২, বনানী থেকে গুলশান-২ রাস্তায় ঢুকলে শুধু গাড়ি আর গাড়ি। পরিবারের সবার জন্য আলাদা আলাদা একটি করে গাড়ি আছে অনেকের। আমাদের গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। এসব গাড়ির জন্য দিন দিন যানজটের মাত্রা বাড়ছে। তাই আমরাও পরিকল্পনা করেছি, রাজধানীর অভিজাত এলাকা দিয়ে গাড়ি চলার সময় এক্সট্রা চার্জ দিতে হবে।

তিনি বলেন, বিদেশে আমরা দেখেছি, যাদের গাড়ি আছে তাদেরও বিভিন্ন রাস্তায় ঢুকলে এক্সট্রা চার্জ দিতে হয়। তাই আমরাও পরিকল্পনা করেছি, গুলশান বারিধারাসহ অভিজাত এলাকগুলোতে গাড়ি ঢুকলে এক্সট্রা চার্জ দিতে হবে। আমরা এসব অভিজাত এলাকায় মেশিন বসিয়ে প্রথমে গাড়ি গণনা করবো, দেখবো কতগুলো গাড়ি প্রবেশ করে। এরপর একটি সমীক্ষা করে বিষয়টি আমরা কার্যকর করবো। তখন অভিজাত এলাকায় গাড়ি চলার সময় ‘এক্সট্রা চার্জ’ ধরা হবে।

আতিকুল ইসলাম বলেন, আমাদের সাড়কে অনেক রুটপারমিট বিহীন গাড়ি চলাচল করছে, অনেক গাড়ির ফিটনেস নেই। এসব বিষয়ে আমাদের পদক্ষেপ গ্রহণ করে জরুরিভাবে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব এলাকায় সমস্যা আছে সেগুলো এলাকাভিত্তিকভাবে স্থানীয়রা দায়িত্ব নেন। আমাকে জানান কী সমস্যা আছে, কী করতে হবে। আমি আপনাদের সঙ্গে নিয়ে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নিবো।

ডিএনসিসি মেয়র বলেন, আমাদের ফুটপাত দখল হয়ে আছে, খালগুলোতেও একই অবস্থা। আমাদের এসব দখলমুক্ত করতে হবে। সবাইকে সোচ্চার হতে হবে। আগামী প্রজন্মের জন্য আমাদের খেলার মাঠগুলো উন্মুক্ত করে দিতে হবে। সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুন্দর, সচল, আধুনিক, সুস্থ ঢাকা আমাদের গড়তে হবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রফিকুর রহমানসহ ডিএনসিসির স্থানীয় কাউন্সিলরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা