মিরপুরে ড্রামের ভিতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৯

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে সড়কে ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কেউ হত্যার পর রাতের অন্ধকারে এই মরদেহ সেখানে ফেলে গেছে বলে পুলিশের ধারণা।

তবে আশপাশে সিটি করপোরেশনের সড়ক বাতি নষ্ট থাকায় সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। একারণে এই হত্যা রহস্য উদঘাটন করতে বেগ পেতে হচ্ছে।

মিরপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের লাশ উদ্ধার করতে পারলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের নাম-পরিচয়ও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, 'বৃহস্পতিবার দিবাগত রাতে আড়াইটার দিকে একটি নীল রঙের ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর