পরীমনি প্রতিবাদী বলেই হেনস্তার শিকার: সিরাজুল ইসলাম চৌধুরী

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। ফাইল ছবি

ধর্ষণচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নিয়ে হেনস্তা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী।

শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বিনোদন জগতে মাদকের অপব্যবহার বাড়ার কারণ’ শীর্ষক ছায়া সংসদে তিনি মন্তব্য করেন।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ তালেবানি রাষ্ট্র নয় যে পরীমনিদের নিগৃহীত হতে হবে।

পরীমনির ন্যায়বিচারের জন্য জনমত তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, মাদকের অপব্যবহার বাড়ার পেছনে রাষ্ট্রের নিরব ভূমিকা আছে। পরীমনির মত প্রতিভাবান অভিনেত্রীকে এই অপরাধে বারবার রিমান্ডে নেওয়া উচিত হয়নি। উচ্চ আদালত হস্তক্ষেপ না করলে তার জামিন হয়ত আরও বিলম্বিত হত। পরীমনির ন্যায়বিচার পাওয়া উচিত।

সমাজে নারীরা এখনও নিরাপত্তাহীন মন্তব্য করে এই অধ্যাপক বলেন, সমাজের পুরুষতান্ত্রিকতা এবং অর্থের কাছে আত্মসমর্পণ একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নারীকে পণ্যে পরিণত করে। এ দেশেও তাই হচ্ছে। সমাজে সৃজনশীলতা ক্রমশ মূল্যহীন হয়ে যাচ্ছে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার বাদী থেকে মাদকের মামলার আসামি হয়ে গত ৪ অগাস্ট গ্রেপ্তার হন পরীমনি। তিন দফা রিমান্ডের পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা