এডিটরস গিল্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ২১:০৩

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ-ফাইল ছবি

এডিটরস গিল্ড বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনের সভাপতি হয়েছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ।

গতকাল (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এডিটরস গিল্ডের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। পরে এডিটরস গিল্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৮ সালে গঠিত সংগঠনটিতে ২০১৯ সালের ৪ জানুয়ারি থেকে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

এরপর ২০২০ সালের মার্চে মোজাম্মেল বাবুকে সভাপতি নির্বাচিত করা হলেও করোনা পরিস্থিতির কারণে তখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। দীর্ঘদিন পর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সিনিয়র সাংবাদিক তোয়াব খান, জাগরণ সম্পাদক আবেদ খান, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আমাদের অর্থনীতি'র প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, ডট ম্যাগাজিনের সম্পাদক মুস্তাফা খালীদ পলাশ, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নিউজবাংলা সম্পাদক স্বদেশ রায় এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। 

এছাড়া গাজী টিভি'র প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও দেশটিভি সম্পাদক সুকান্ত গুপ্ত অলক যুগ্ম সম্পাদক, বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল সাংগঠনিক সম্পাদক, এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী কোষাধ্যক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি'র এডিটর ইন চিফ এম শামসুর রহমান, এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরিফ সাহাব উদ্দীন ও এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর