ঢাকার এসপির বাসভবনে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ০০:০৯

মরদেহ-প্রতীকী ছবি

ঢাকার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মেহেদি হাসান (২৬) নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজধানীর বেইলি রোডে এসপি মারুফ সরদারের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। তাঁর বাড়ি টাঙ্গাইলে।

এবিষয়ে এসপি মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরের দিকে মেহেদি হাসান প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যেতেও পারে। তাঁর থুতনি দিয়ে গুলি ঢুকেছে।

তিনি বলেন, সিআইডির অপরাধ শনাক্ত দল ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে।

তিনি জানান, রাজধানীর রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ওই কনস্টেবলকে গুলিবিদ্ধ অবস্থায় বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর থুতনি দিয়ে গুলি ঢুকেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর