গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ১৯:০৪

রাজধানীর পল্টনের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারা-ফাইল ছবি

রাজধানীর পল্টনের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- জাকির (৩০) ও শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে তারা হোটেলেই থাকতেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, ডাস্টবিনে ময়লা ফেলে ফেরার সময় রাজ হোটেলের দুই কর্মচারী জাকির ও শাকিলকে চাপা দেয় একটি ট্রাক। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফ হোসেন আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর