রাজধানীতে দুই বাসে আগুন

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২৩, ২১:১৫

রাজধানীতে দুই বাসে আগুন

বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ঘটনা দুটি ঘটে রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় ও গুলিস্তানে।

শনিবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৬ মিনিটে রাজধানীর গুলিস্তানের কাপ্তান বাজার এলাকায় ফ্লাইওভারের ঢালে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কাপ্তানবাজার এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালে দাঁড়িয়ে থাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী কমল পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছে। কীভাবে আগুন লাগলো হয়েছে তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগে আগুন নিভে যায়।

আগামীকাল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ সমমনা দলগুলো। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবরের পর থেকে কয়েক দফা হরতাল ও অবরোধের কর্মসূচি পালন করে আসছে দলগুলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর