বঙ্গবাজারে চৌকি বসিয়ে চলছে বেচাবিক্রি

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ২০:১৭

সংগৃহীত

ঈদের আগে আগুনে পুড়ে যাওয়া স্বপ্ন নতুন করে বুনতে বঙ্গবাজারে ব্যবসায়ীরা চৌকি বসিয়ে বেচাকেনা শুরু করেছেন। ঈদের আর মাত্র ১০ থেকে ১১ দিন বাকি। একয়দিনে কিছু আয়রোজগার করার চেষ্ঠা করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

আজ বুধবারর (১২ এপ্রিল) পুড়ে যাওয়া বঙ্গবাযার এলাকা ঘুরে দেখা যায়, কিছু দূর পরপর কাঠের চৌকি বসিয়েছেন ব্যবসায়ীরা। রোদের মধ্যে কেউ কেউ শামিয়ানাও টানিয়ে বসেছেন। কেউ বা মাটিতে ছাতা পুঁতে নিচ্ছেন। তবে বেচাবিক্রি শুরু হলেও এখনো জমে উঠেনি পুরোদমে।

৪ এপ্রিল অগ্নিকাণ্ডে পুড়ে যায় বঙ্গবাজারের হাজারো দোকানপাট। এতে ঈদের জন্য মজুত সব পণ্য পুড়ে যায়। পুরো বঙ্গবাজার ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে ইট বিছিয়ে বালু ফেলা হয়।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০৩ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ টাকার কথা উল্লেখ করেছে কমিটি। আর পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৮৮ কোটি ৩৫ লাখ টাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বঙ্গবাজার কমপ্লেক্সে ২২২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা