সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত ৩, আহত অর্ধশত

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ মার্চ ২০২৩, ০১:৩৯

সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘতেছে। এতে তিনজন নিহত ও অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা দিয়েছে ফায়ার সার্ভিস।

এতে আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে ভর্তি করা হয়; দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (৫ মার্চ) বেলা ১০টা ৫২মিটের দিকে এ ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত তিনজনের বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেছেন, ধানমন্ডি এলাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর ওই তিনজন মারা গেছেন। তারা হলেন, শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন আহতদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জন এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহিতউদ্দিন খন্দকার বলেন, অগ্নিকাণ্ডে ১৪ জন দগ্ধ ও আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে দেখা গেছে, ভবনটির তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এলাকায় পড়েছে।

ঘটনাস্থলে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তিনতলা ওই ভবনে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল। আশপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। সেখান থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে এসেছেন।

এদিকে, এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব