ডেমরায় ব্যবসায়ীর বহুতল ভবনে দুর্ধর্ষ চুরি:থানায় মামলা

সালে আহমেদ,ডেমরা | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫২

সংগৃহীত

রাজধানীর ডেমরায় বাঁশেরপুল তাজমহল রোডস্থ মো. নুর মিয়া সরকার (৪৫) নামে এক ব্যবসায়ীর বহুতল ভবনের তৃতীয় তলায় গ্রীল কেটে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নুর মিয়া বৃহস্পতিবার দিনগত রাত ০২ টার দিকে ডেমরা থানায় অজ্ঞাত চোর বা চোরদের বিরুদ্ধে মামলা করেন।

গত বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরের আগে যে কোন সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর প্রাথমিক ধারণা। এ সময় অজ্ঞাত চোর বা চোরেরা ওই বাড়ীর দু’টি আলমারিতে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪৬ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে যার অনুমান মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতফার করতে পারেনি।


বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গত ০৭ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী মো. নুর মিয়া ব্যবসার কাজে বাইরে চলে যান। ওই দিন বিকাল ৫ টার দিকে তার স্ত্রী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ফ্ল্যাটের দরজা বাহির থেকে তালা দিয়ে ঢাকার ওয়ারীতে দেবরের বাসায় বেড়াতে যান। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত চোর বা চোরেরা ঘরের জানালার গ্রীল কেটে ওই ফ্ল্যাটে চুরি করে। আর এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা